কোন দ্বিরুক্ত শব্দটি বাহুল্য অর্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুঠো মুঠো
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুঠো মুঠো
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'মুঠো মুঠো' শব্দটি বাহুল্য বা আধিক্য (অনেক বেশি পরিমাণ) বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- যেমন— 'মুঠো মুঠো চাল'।
- এখানে একটি মুঠোর পরিবর্তে অনেকগুলো মুঠোর আধিক্য বা বাহুল্যকে নির্দেশ করা হয়েছে।
--------
• শব্দের দ্বিরুক্তি:
- একই শব্দ দুবার ব্যবহার করার পর শব্দ দুটো অবিকৃত থেকে গেলে তাকে শব্দের দ্বিরুক্তি বলে।
- যেমন- ঘনঘন, লাল লাল, বড় বড়, বস্তা বস্তা, শীত শীত ইত্যাদি।
- অনেক সময় একই শব্দ দুবার ব্যবহারের ফলে কোন অর্থ প্রকাশ করে নিচে তা দেখানো হল।
ক. বাহুল্য বোঝাতে:
- মুঠো মুঠো চাল, বস্তা বস্তা চাল, ঝুড়ি ঝুড়ি আম, হাঁড়ি হাঁড়ি সন্দেশ ইত্যাদি।
খ. অল্পতা বোঝাতে:
- জ্বরজ্বর ভাব, শীতশীত বোধ, হাসি হাসি মুখ, কবি কবি ভাব।
গ. তাড়াতাড়ি বোঝাতে:
- সকাল সকাল আসবে, হাতে হাতে ফল পাওয়া।
ঘ. ধারাবাহিকতা বোঝাতে:
- দিন দিন ভাল হওয়া, বছর বছর পাস করা, মাস মাস মাইনে দেয়া।
ঙ. বহুবচন অর্থে:
- লাল লাল ফুল, ছোট ছোট ঘর, নতুন নতুন নাম।
চ. গুণ বোঝাতে:
- গরম গরম ভাত, মিষ্টি মিষ্টি কথা।
---------
অন্যদিকে,
- হাসি হাসি মুখ: এটি সামান্যতা বা অল্পতা বোঝাতে ব্যবহৃত হয়েছে (পুরো হাসিখুশি নয়, হাসির ভাব আছে এমন)।
- দিন দিন: এটি কালানুক্রম বা সময়ের ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- মিষ্টি মিষ্টি: এটি গুণ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন