মূল বিষয়বস্তুতে যান

“চিলেকোঠার সেপাই” উপন্যাসের প্রধান চরিত্রের নাম কী?

সঠিক উত্তর

ওসমান

সঠিক উত্তর: ওসমান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

“চিলেকোঠার সেপাই” উপন্যাসে প্রধান চরিত্র- ওসমান।
----------------------------
'চিলেকোঠার সেপাই’ নিয়ে কিছু আলোচনা:
- আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ মূলত ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
- এটি একটি রাজনৈতিক ও সামাজিক উপন্যাস।
- উপন্যাসটিতে পুরান ঢাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র উপস্থাপন করেছে লেখক।
- উপন্যাসে ‘ওসমান’ নামের তরুণ এবং রিকশাচালক ‘খিজির’-এর চরিত্রের মধ্য দিয়ে গণজাগরণের গল্প ফুটে ওঠে।

- গল্পে ওসমান মধ্যবিত্ত পরিবারের যুবক হিসেবে বাইরের জগতের সঙ্গে মানসিক সংঘাতের মধ্য দিয়ে বাস্তবের সঙ্গে মুখোমুখি হয়।রিকশাচালক খিজিরের সাহসী উপস্থিতি সাধারণ মানুষের বিপ্লবী চেতনার প্রতীক হিসেবে উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে। উপন্যাসে চিলেকোঠার ক্ষুদ্র পরিসরেও ওসমানের চেতনায় খিজিরের মতো সাধারণ মানুষের বিপ্লবী রূপান্তরের মাধ্যমে দেশের সামগ্রিক জাগরণ প্রতিফলিত হয়েছে।

- প্রধান চরিত্র-
ওসমান,
খিজির।
--------
• আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩–১৯৯৭) ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক।
- তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রচনার মধ্যে রয়েছে:
• 'চিলেকোঠার সেপাই' ইলিয়াসের প্রথম উপন্যাস, যা ১৯৮৭ সালে প্রকাশিত হয়।

- তাঁর আরও কিছু রচনার মধ্যে রয়েছে:
•‘দোজখের ওম’ (ছোটগল্প সংকলন);
•‘খোয়াবনামা’ (উপন্যাস);
• আর ‘সংস্কৃতির ভাঙা সেতু’ হলো ২২টি প্রবন্ধ নিয়ে গঠিত একটি প্রবন্ধগ্রন্থ।
-----------
উৎস:
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মফিজ
  2. বরকত
  3. ওসমান সঠিক
  4. জালাল

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল