জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৯তম
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৯তম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। [ব্যাখ্যা আপডেট - এপ্রিল, ২০২৬]
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা: ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
- ১০টি অস্থায়ী সদস্যের মধ্যে পাঁচটি সদস্য প্রতি বছর সাধারণ পরিষদ দ্বারা দুই বছরের মেয়াদে নির্বাচিত হয়।
• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে। বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি-বিসাউ একই দিনে যোগ দেয়।
- ১৯৭৮ সালের নভেম্বর মাসে জাতিসংঘের সাধারন পরিষদের ৩৩তম অধিবেশনে বাংলাদেশ প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় এবং ১৯৭৯-১৯৮০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।
- বাংলাদেশ দ্বিতীয়বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করে ২০০০-২০০১ সালে।
- বাংলাদেশ থেকে প্রথম শান্তিরক্ষী পাঠানো হয় ১৯৮৮ সাল।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতিত্ব করে।
তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন