ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা মামলা নিষ্পত্তি হয় কোন আদালতে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: PCA
সঠিক উত্তর
সঠিক উত্তর: PCA
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি:
- ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration - PCA)-এর মাধ্যমে।
- ২০১৪ সালের ৭ জুলাই এই আন্তর্জাতিক আদালত ঐতিহাসিক রায় ঘোষণা করে।
- এর ফলে, বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ প্রায় ২৫,৬০২ বর্গকিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে বাংলাদেশ ১৯,৪৬৭ বর্গকিলোমিটার এলাকার ওপর নিজের সার্বভৌম অধিকার লাভ করে।
- এই রায়ের ফলে বাংলাদেশ ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল এবং তার বাইরে মহীসোপানে এক বিশাল সমুদ্র এলাকার ওপর নিজের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
উল্লেখ্য,
- ২০১২ সালে মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়েছিল সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS)-এর মাধ্যমে।
তথ্যসূত্র: i) স্থায়ী সালিশি আদালত (PCA) ওয়েবসাইট।
ii) সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন