"১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়"—এখানে 'হয়' কোন কালের বিশিষ্ট প্রয়োগ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাধারণ বর্তমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাধারণ বর্তমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
"১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়"—এখানে 'হয়' সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ।
-----
• সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ:
- সাধারণ বা নিত্যবৃত্ত বর্তমান কাল অনেক সময় শুধু বর্তমান সময় বোঝাতে নয়, বিশেষ অর্থ প্রকাশের জন্যও ব্যবহৃত হয়।
- এ ধরনের ব্যবহারকে সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ বলা হয়।
এর প্রধান কিছু ব্যবহার হলো—
• চিরন্তন সত্য প্রকাশে বর্তমান কাল ব্যবহৃত হয়।
- যেমন: দুই আর দুয়ে চার হয়।
• অনুজ্ঞা বা ইচ্ছা প্রকাশে বর্তমান কাল ব্যবহৃত হতে পারে।
- যেমন: দেখ কী করতে পারি।
• অনুমতি প্রার্থনায় বর্তমান কালের ব্যবহার হয়।
- যেমন: এবার তবে আসি।
• ঐতিহাসিক বর্তমান বোঝাতে অতীত ঘটনার বর্ণনায় বর্তমান কাল ব্যবহৃত হয়।
- যেমন: ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন