মেধাবী
Toggle menu

‘বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ’ হিসেবে বিবেচিত হয় কোনটি?

সঠিক উত্তর
হরমুজ প্রণালী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ।
- এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
- এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে।
- এই প্রণালীটি ৩৫ থেকে ৬০ মাইল (৫৫ থেকে ৯৫ কিমি) প্রশস্ত এবং ইরানকে (উত্তর) আরব উপদ্বীপ (দক্ষিণ) থেকে পৃথক করে।
- প্রণালীটির সবচেয়ে সরু অংশ ৩৩ কিলোমিটার (২১ মাইল) চওড়া।
- এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত জলপথ।
- মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে।
- পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়।
- যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা হরমুজ প্রণালিকে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ’ বলে বর্ণনা করেছে।

অন্যদিকে,
• পক প্রণালী:
- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।

• জিব্রাল্টার প্রণালী:
- ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্তকারী চ্যানেল।
- এটি স্পেন এবং আফ্রিকার মধ্যে অবস্থিত।

• মালাক্কা প্রণালী:
- আন্দামান সাগর (ভারত মহাসাগর) এবং দক্ষিণ চীন সাগর (প্রশান্ত মহাসাগর) এর মধ্যে সংযোগকারী জলপথ।
- এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবংমালয়েশিয়াকে পৃথক করে।

তথ্যসূত্র- Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

পক প্রণালী
হরমুজ প্রণালী সঠিক
জিব্রাল্টার প্রণালী
মালাক্কা প্রণালী

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড