সরকারের রাজস্বের উৎস: - কেন্দ্রীয় সরকারকে দেশের অভ্যন্তরে প্রশাসন পরিচালনা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিচার কার্য প্রভৃতি জনকল্যাণমূলক কাজ করতে হয়। - এই কার্যাবলী সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। - কেন্দ্রীয় সরকার তার এই প্রয়োজনীয় অর্থ মূলত কর এবং কর বহির্ভূত খাত থেকে আদায় করে থাকে। - বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান উৎস হলো মূল্য সংযোজন কর। - এই খাত থেকে আসে ১,৬৩,৮৩৭ কোটি টাকা।
অন্যদিকে - - ২য় উৎস: আয়কর, এই খাত থেকে আসে ১,৫৩,২৬০ কোটি টাকা। - ৩য় উৎস: সম্পূরক শুল্ক, এই খাত থেকে আসে ৬০,৭০৩ কোটি টাকা। - ৪র্থ উৎস: আমদানি শুল্ক, এই খাত থেকে আসে ৪৬,০১৫ কোটি টাকা।