ই-মেইল ঠিকানায় '@' চিহ্নের পরের অংশটিকে কী বলা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডোমেইন নেম
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডোমেইন নেম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ই-মেইল (E-mail):
- ই-মেইলের পূর্ণরূপ হলো Electronic Mail।
- ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে তথ্য আদান-প্রদান করার পদ্ধতিকে ই-মেইল বলা হয়।
- এটি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।
- ই-মেইলের মাধ্যমে শুধু টেক্সট বার্তাই নয়, বরং ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিওসহ বিভিন্ন ধরনের ডিজিটাল ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানো যায়।
- একটি পূর্ণাঙ্গ ই-মেইল ঠিকানা সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে, যা ‘@’ (অ্যাট সাইন) দ্বারা আলাদা করা হয়।
- প্রথম অংশ হলো ইউজার নেম, যা ‘@’ চিহ্নের আগে থাকে।
- এটি ব্যবহারকারীর নিজস্ব পরিচয় নির্দেশ করে।
- যেমন— rahim123@gmail.com ঠিকানায় rahim123 হলো ইউজার নেম।
- দ্বিতীয় অংশ হলো ডোমেইন নেম, যা ‘@’ চিহ্নের পরে থাকে।
- এটি নির্দেশ করে ই-মেইলটি কোন সার্ভার বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
- যেমন— gmail.com, yahoo.com, outlook.com ইত্যাদি।
- ডোমেইন নেমের শেষ অংশ- যেমন .com, .gov, .edu- ইত্যাদিকে বলা হয় টপ লেভেল ডোমেইন (TLD)।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন