ব্যাংকিং খাতে চেকের সত্যতা যাচাই ও দ্রুত প্রক্রিয়াকরণের জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: MICR
সঠিক উত্তর
সঠিক উত্তর: MICR
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ব্যাংক চেকের নিচে বিশেষ চৌম্বকীয় কালিতে লেখা নম্বর পড়ার জন্য MICR (Magnetic Ink Character Recognition) এই প্রযুক্তি ব্যবহৃত হয়। এটি অত্যন্ত নিরাপদ এবং দ্রুত চেকের সত্যতা যাচাই করতে সক্ষম।
• MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।
অন্যদিকে,
OMR (Optical Mark Reader): এটি মূলত বহু নির্বাচনী প্রশ্নের (MCQ) উত্তরপত্র যাচাই বা সার্ভে ফর্ম পড়ার জন্য ব্যবহৃত হয়। এটি পেন্সিল বা কলমের কালো দাগ শনাক্ত করতে পারে।
OCR (Optical Character Recognition): এটি সাধারণ ছাপা বা হাতের লেখা টেক্সটকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করে।
Barcode Reader: এটি সাধারণত সুপারশপ বা গুদামে পণ্যের দাম এবং তথ্য জানার জন্য ব্যবহৃত হয়।
উৎস: ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
২. Computer and ICT Cloud[Live Publications]
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন