মূল বিষয়বস্তুতে যান

কোনটি প্রাতিপদিক?

সঠিক উত্তর

নাক

সঠিক উত্তর: নাক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাতিপদিক হলো - 'নাক'।
- 'নাক' শব্দের সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়নি।
- অর্থাৎ, একক মৌলিক শব্দ হিসেবে 'নাক' হলো প্রাতিপদিক।

• প্রাতিপদিক:
- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
- অর্থাৎ, প্রাতিপদিকের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়।
- তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি।
- যেমন: হাত, বই, নাক, কলম, লাল, লাজ, বড়, ঘর, তিন ইত্যাদি হলো প্রাতিপদিক।
- লাজুক, ঘরামি, বড়াই শব্দগুলো গঠিত হয়েছে এভাবে: লাজুক = লাজ + উক; বড়াই = বড় + আই; ঘরামি = ঘর + আমি।
- 'লাজ' 'বড়' ও 'ঘর' শব্দগুলোর পরে যথাক্রমে 'উক', 'আই' ও 'আমি' (প্রত্যয়) যোগ করে নতুন শব্দ গঠিত হয়েছে।
- শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
--------
অন্যদিকে,
ক) দেশান্তর (বিশেষ্য) - অন্য দেশ; ভিন্ন দেশ; দূরদেশ।
- দেশান্তর (দেশ + অন্তর), এখানে 'অন্য' অর্থে 'দেশ' শব্দের সাথে 'অন্তর' শব্দ মিলে সাধিত শব্দ 'দেশান্তর' হয়েছে।

গ) অগ্নিবীণা (বিশেষ্য) - রুদ্রবীণা, কাজী নজরুলের একটি কাব্যগ্রন্থ।
- এখানে 'অগ্নি' শব্দের সাথে প্রত্যয়যুক্ত 'বীণা = {√বী+ ন+আ(টাপ্‌)}' শব্দ মিলে সাধিত শব্দ 'অগ্নিবীণা' হয়েছে।

ঘ) গায়ে-হলুদ (বিশেষ্য)
- গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে- এই কথাগুলো মিলে সমাসরূপে সাধিত যে পদটি তৈরি হয় তা হলো- 'গায়ে হলুদ'।

- অর্থাৎ, এই তিনটি শব্দই সাধিত শব্দ। একক মৌলিক শব্দ হিসেবে প্রাতিপদিক নয়।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
- যেমন: গায়ে হলুদ, দেশান্তর, গ্রামান্তর, বিষাদসিন্ধু, চোখের বালি, অগ্নিবীণা ইত্যাদি।
- অর্থাৎ, দুই বা তার বেশি মৌলিক বা সাধিত শব্দের যোগে এসব শব্দ গঠিত হয়। এই ধরনের সমাসবদ্ধ শব্দও সাধিত শব্দ হিসেবে বিবেচ্য।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দেশান্তর
  2. নাক সঠিক
  3. অগ্নিবীণা
  4. গায়ে-হলুদ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল