মূল বিষয়বস্তুতে যান

কার নামানুসারে কুমিল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন "ময়নামতি" নামকরণ হয়েছে?

সঠিক উত্তর

রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নামানুসারে

সঠিক উত্তর: রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নামানুসারে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নামানুসারে নামকরণ হয় ময়নামতি।

• ময়নামতি:

- ময়নামতি বাংলাদেশে বৌদ্ধধর্ম ও প্রাচীন সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
- কুমিল্লা শহরের সাত কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি অবস্থিত।
- এখান থেকে দেড় কিলোমিটার দক্ষিণে ময়নামতির শালবন বিহার ধ্বংসাবশেষ।
- সমগ্র প্রত্নতাত্ত্বিক এলাকাটি ময়নামতি-লালমাই পাহাড়ি অঞ্চলের প্রায় ১১ মাইল এলাকা জুড়ে অবস্থিত।

• উৎপত্তি ও নামকরণ:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ময়নামতিতে ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
- অষ্টম-দ্বাদশ শতাব্দী পর্যন্ত ময়নামতিতে বৌদ্ধধর্ম কেন্দ্র করে এক উন্নত সভ্যতার বিকাশলাভ ঘটে।
- ১৯৫৫-৫৬ সালে প্রত্নতত্ত্ব বিভাগ এখানে জরিপ কাজ করে।
- প্রাচীন সভ্যতার নিদর্শন হিসেবে ৫৪টি স্থান সংরক্ষণ করার জন্য চিহ্নিত করে।
- অষ্টম শতাব্দীতে রাজা বুদ্ধদেব ময়নামতি বিহার প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়।
- ৯ম ও ১০ম শতকে এ অঞ্চলে চন্দ্রবংশীয় বৌদ্ধ রাজাদের আধিপত্য ছিল।
- চন্দ্রবংশীয় রাজাদের মধ্যে প্রখ্যাত ছিলেন রাজা মানিক চন্দ্র।
- রাজা মানিক চন্দ্র স্ত্রী রাণী ময়মনামতি।
- রাণী ময়নামতির নামানুসারে এ স্থানের নামকরণ হয় ময়নামতি।

উৎস: সমাজ বিজ্ঞান, দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পাহাড়ের নামানুসারে
  2. রাজা মানিক চন্দ্রের নামানুসারে
  3. রাজা শ্রীভবদেব নামানুসারে
  4. রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নামানুসারে সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল