- বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। - বিশ্বের ২০০টির বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত। - রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। - অতীতে শুধু একটি দেশকেই সুইফট থেকে বাদ দেওয়া হয়। সেটি হলো ইরান। এর ফলে ইরানকে তার বৈদেশিক বাণিজ্যের ৩০ শতাংশ হারাতে হয়।