ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্যারিস
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্যারিস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
UNESCO:
- ইউনেস্কো (UNESCO) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক বিশেষায়িত সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা।
- ১৯৪৫ সালে ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় এবং ১৯৪৬ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় যুক্তরাজ্যের লন্ডনে।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমানে ইউনেস্কোর ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য রয়েছে।
- শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়াই সংস্থাটির মূল উদ্দেশ্য।
উল্লেখ্য:
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন