‘জ্ঞানবৃক্ষ’ কোন ধরনের সমাসের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্মধারয় সমাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্মধারয় সমাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জ্ঞানবৃক্ষ হলো রূপক কর্মধারয় সমাস।
- ব্যাসবাক্য: জ্ঞান রূপ বৃক্ষ।
- এখানে উপমেয় (জ্ঞান) এবং উপমান (বৃক্ষ)-এর মধ্যে অভিন্নতা বা অভেদ কল্পনা করা হয়েছে।
• রূপক কর্মধারয় সমাস:
- উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান ও উপমেয় পদের যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে।
- এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।
- যেমন:
- প্রাণরূপ পাখি = প্রাণপাখি,
- মন রূপ মাঝি মনমাঝি।
- রূপক কর্মধারয় সমাসের কিছু উদাহরণ-
- কালরাত্রি, কালসর্প, কথামৃত, কালচক্র, কালস্রোত, ক্রোধানল, জীবনতরী, জ্ঞানালোক, দেহপিঞ্জর, দেশমাতৃকা, প্রাণবায়ু, বচনামৃত, বিদ্যাধন, বিদ্যারত্ন, বিষাদসিন্ধু, ভক্তিসুধা, ভবসিন্ধু, মনবিহঙ্গ, শোকসিন্ধু, সংসারসমুদ্র, হৃদয়পদ্ম, হৃদয়পিঞ্জর ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন