ঐতিহাসিক ছয়দফা - ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের নেতৃবৃন্দের এক কনভেনশনে শেখ মুজিবুর রহমান যে ছয়দফা দাবিনামা উত্থাপন করেছিলেন তা আদায়ের জন্য তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ যে আন্দোলন গড়ে তুলেছিল ইতিহাসে তা ‘ঐতিহাসিক ছয়দফা আন্দোলন' নামে অভিহিত হয়ে আছে। ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি: ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। ৩. মুদ্রা ও অর্থ ব্যবস্থা। ৪. রাজস্ব, কর, শুল্ক ব্যবস্থা। ৫. বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য। ৬. প্রতিরক্ষা।
উৎস: ইতিহাস, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।