মূল বিষয়বস্তুতে যান

'সেটা কখনোই সফল হতে পারে না।' - এই বাক্যের অস্তিবাচক রূপ কোনটি?

সঠিক উত্তর

সেটা সর্বদাই অসফল হয়।

সঠিক উত্তর: সেটা সর্বদাই অসফল হয়।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'সেটা কখনোই সফল হতে পারে না।' - এই বাক্যের অস্তিবাচক রূপ: 'সেটা সর্বদাই অসফল হয়।'

• নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে:

- বাক্য পরিবর্তিত হলেও মূল অর্থ অপরিবর্তিত রাখতে হয়।
- 'না', 'নয়', 'নি', 'নেই', 'নহে', ইত্যাদি নঞর্থক পদ তুলে দিতে হয়। এবং শব্দের পরিবর্তন ঘটিয়ে হ্যাঁ-সূচক ভাবটা ফুটিয়ে তুলতে হয়।
- প্রয়োজনমতো নেতিবাচক শব্দের বাক্যাংশকে অস্তিবাচক শব্দ দ্বারা অস্তিবাচকে রূপান্তর করতে হয়।
যেমন:

নেতিবাচক: পৃথিবী চিরস্থায়ী নয়।
অস্তিবাচক:
পৃথিবী অস্থায়ী।

নেতিবাচক:
সেটা কখনোই সফল হতে পারে না।
অস্তিবাচক: সেটা সর্বদাই অসফল হয়।

নেতিবাচক: কোথাও শান্তি ছিল না।
অস্তিবাচক: সর্বত্র অশান্তি ছিল।

নেতিবাচক: শহিদের মৃত্যু নেই।
অস্তিবাচক: শহিদেরা অমর।

নেতিবাচক: ওকে চেনাই যায় না।
অস্তিবাচক: ওকে চেনা অসম্ভব/কঠিন/দুষ্কর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সেটা কখনোই অসফল হয় না।
  2. সেটা সর্বদাই অসফল হয়। সঠিক
  3. সেটা সর্বদাই সফল হয় না।
  4. সেটা সবসময়ই সফল হয়।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল