মেধাবী
Toggle menu

বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত? [আগস্ট, ২০২৫]

সঠিক উত্তর
৬৫০ টাকা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বয়স্ক ভাতা:
- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- ২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিক সংখ্যক মহিলাকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং ডাটাবেইজ প্রণয়ন।
- বর্তমানে সকল উপকারভোগীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নগদ ও বিকাশ এবং এজেন্ট ৫ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে (গভর্মেন্ট টু পারসন) ভাতা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য,
- বর্তমানে (২০২৫-২৬ অর্থবছর) বয়স্ক ভাতার পরিমাণ জনপ্রতি মাসে ৬৫০ টাকা।

⇒ ২০২৫-২৬ বাজেটে, ভাতাভোগীর মাসিক ভাতার হার:
- বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৬৫০ টাকা।
- অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৯০০ টাকা।
- অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার: ৬৫০ টাকা।
- মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায়: ৮৫০ টাকা।

উৎস: i) ২০২৫-২৬ জাতীয় বাজেট।
ii) সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৫৫০ টাকা
৬০০ টাকা
৬৫০ টাকা সঠিক
৭০০ টাকা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড