[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪- ২৮ নভেম্বর ২০২৪ তুরস্কের ইজমিরে শুরু হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২১তম আসর
- তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিয়ে বাংলাদেশের দুটি দল দুইটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।- বাংলাদেশের চারটি দল ও ১২ জন প্রতিযোগী তিনটি বিভাগে (ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস, রোবো স্পোর্টস) প্রতিদ্বন্দ্বিতা করে।
পদকজয়ী দল:১. সাইবার স্কোয়াড: বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বে।
২. চেইঞ্জ মেকার্স ২০২৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বে।
বাংলাদেশের অংশগ্রহণকারী দল:- মায়ের দোয়া_রোবটিকস।- সাইবার স্কোয়াড।- চেইঞ্জ মেকার্স ২০২৪।- টিম সাইবারওয়েভ।উল্লেখ্য,
বাংলাদেশ ২০২০ সালে এই অলিম্পিয়াডের সদস্য হয়।
২০২১ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে অনলাইনে দশম স্থান অর্জন করে।
২০২২ সালে সশরীরে অংশ নিয়ে ব্রোঞ্জ পদকসহ অষ্টম স্থান অর্জন করে।
২০২৩ সালে পঞ্চম স্থান অর্জন করে।
২০২৪ সালে দুটি ব্রোঞ্জ পদক অর্জন বাংলাদেশের জন্য নতুন মাইলফলক।
এছাড়াও, - ২০২৪ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ দল ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করেছে।
- স্বর্ণপদক ছাড়া বাকিগুলোর মধ্যে রয়েছে ৬টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ওয়েবসাইট এবং প্রথমা আলো নিউজ। [
লিঙ্ক]