বর্ষসেরা পণ্য- ২০২৫:- রপ্তানির প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতিবছর একটি পণ্যকে বছরের সেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়।
- এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
- ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। - ১ জানুয়ারি, ২০২৫ তারিখে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
- রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনা করে এই পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন।
[Link]