আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল -
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৫
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩৫
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি ঢাকায় দায়ের করা হয়। এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন এবং প্রধান আসামি ছিল শেখ মুজিবুর রহমান। এ মামলার শিরোনাম ছিল ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’।
১৯৬৮ সালের ১৯ জুন ঢাকা সেনানিবাসে এ মামলার বিচারকার্য শুরু হয়। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগতলা মামলা প্রত্যাহার এবং আসামিদের নিঃশর্ত মুক্তি দেয়া হয় এবং ২৩ ফেব্রুয়ারি ছাত্রনেতা তোহফায়েল আহমদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
উৎস : পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি)
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন