মূল বিষয়বস্তুতে যান

মুখবিবরের লালাগ্রন্থি খাদ্যকে পিচ্ছিল করার জন্য কী উৎপন্ন করে?

সঠিক উত্তর

মিউসিন

সঠিক উত্তর: মিউসিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: মুখবিবরের লালাগ্রন্থি খাদ্যকে পিচ্ছিল করার জন্য কী উৎপন্ন করে?

ব্যাখ্যা:
- মুখবিবরের লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে মিউসিন নামক একটি পিচ্ছিল পদার্থ বা গ্লাইকোপ্রোটিন থাকে, এটি খাদ্যবস্তুকে পিচ্ছিল ও আর্দ্র করে দলায় পরিণত করে, যা খাবার সহজে গিলে ফেলতে বা গলাধঃকরণ করতে সাহায্য করে

মুখবিবর:
- মুখের অভ্যন্তরীণ গহ্বরকে মুখবিবর বলে।
- জিহ্বা নিম্নচোয়ালের মধ্যবর্তী মুখগহ্বরের মেঝেতে অবস্থিত। জিহ্বার পৃষ্ঠে স্বাদকোরক থাকে, যা বিভিন্ন রাসায়নিক উদ্দীপনা শনাক্ত করে।
- তালুর অগ্রভাগ অস্থিনির্মিত এবং শক্ত, পেছনের অংশ মাংসল ও নরম।
- তালুর পেছনের অংশের মধ্যভাগ থেকে একটি অপেক্ষাকৃত সরু আলজিহবা মুখবিবরে ঝুলে থাকে।
- মানুষের ঊর্ধ্ব ও নিম্ন চোয়াল দাঁতযুক্ত।
- এছাড়া মুখবিবরে তিন জোড়া লালাগ্রন্থি থাকে।
- নিম্ন চোয়ালের অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে।
- পৃষ্ঠতলের উপর থাকে স্বাদকোরক এগুলো বিভিন্ন রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল।
- জিহ্বার বিভিন্ন অংশে সংবেদনশীলতার সামান্য পার্থক্য থাকলেও সব মৌলিক স্বাদ প্রায় সব স্বাদগ্রাহী অঞ্চলেই অনুভূত হয়।

কাজ:
- দাঁত খাদ্য দ্রব্যকে কাটা, ছেঁড়া ও পেষণে সাহায্য করে।
- জিহ্বা খাদ্য দ্রব্যের স্বাদ গ্রহণ করে এবং পেষণের সময় লালারস মিশ্রিত করে খাদ্য দ্রব্যকে পিচ্ছিল করে পেছনে ঠেলে দেয়।
- লালাগ্রন্থি থেকে নিঃসৃত “মিউসিন” খাদ্যকে পিচ্ছিল করে আর টায়ালিন শ্বেতসারের পরিপাক শুরু করে।

অন্যদিকে,
- হরমোন মূলত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে শরীরের বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
- পেপসিন পাকস্থলীতে উৎপন্ন হয় এবং এটি মূলত প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে।
- লালারসে অ্যামাইলেজ বা টায়ালিন এনজাইম থাকে, তবে এর কাজ হলো শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার ভেঙে পরিপাক শুরু করা।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মিউসিন সঠিক
  2. পেপসিন
  3. অ্যামাইলেজ
  4. হরমোন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  5. 5

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল