মেধাবী
Toggle menu

অভিস্রবণ প্রক্রিয়ায় পানি কোন দিকে প্রবাহিত হয়?

সঠিক উত্তর
নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অভিস্রবণ:
• একই দ্রাবক (পানি) বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক (পানি) কম ঘনত্বের (অধিক পানি) দ্রবণ থেকে অধিক ঘনত্বের (কম পানি) দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে।

• অভিস্রবণের গুরুত্ব:

- বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদদেহে দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে।
- জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ্য পর্দা হিসেবে কাজ করে।
- প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে।
- পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বা সংক্ষেপে রস বলে। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব-রাসায়নিক প্রক্রিয়াগুলিকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
- এ প্রক্রিয়ার দ্বারা: উদ্ভিদ এককোষী মূলরোম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করতে পারে।
- কোষের রসস্ফীতি ঘটে এবং কাণ্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে।
- ফুলের পাঁপড়ি বন্ধ বা খুলতে পারে। প্রাণীর অস্ত্রে খাদ্য শোষিত হতে পারে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে সঠিক
উচ্চ ঘনত্বের দ্রবণ থেকে নিম্ন ঘনত্বের দিকে
কেবল নিম্ন ঘনত্বের দ্রবণে প্রবেশ করে
সমান অনুপাতে দুই দিকে প্রবাহিত হয়

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড