'কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ' নিয়মিত প্রকাশ করে কোন সংস্থা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ / Yearbook of Agricultural Statistics:
- 'কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ' বাংলাদেশের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) নিয়মিত প্রকাশ করে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 'এগ্রিকালচার উইং' (Agriculture Wing) দেশের কৃষি বিষয়ক তথ্য সংগ্রহ, সংকলন এবং এই কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ প্রকাশের মূল দায়িত্ব পালন করে।
- এই প্রকাশনায় দেশের প্রধান ফসল, আবাদি জমির পরিমাণ, ফলন হার, মোট উৎপাদন, সেচ, কৃষি মজুরি এবং ফসলের ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত থাকে।
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS):
- প্রতিষ্ঠা: ১৯৭৪ সাল।
- প্রধান কার্যালয়: আগারগাঁও, ঢাকা।
- এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রধান সরকারি সংস্থা।
- সংস্থাটি জনসংখ্যা ও গৃহগণনা ছাড়াও দেশের অর্থনৈতিক, সামাজিক ও কৃষি সংক্রান্ত যাবতীয় জাতীয় পরিসংখ্যান সংগ্রহ, সংকলন ও প্রকাশের দায়িত্ব পালন করে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটির ৮টি বিশেষায়িত উইং (Wing) রয়েছে।
⇒ গঠন: পূর্ববর্তী ৪টি পরিসংখ্যান সংস্থাকে (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন) একীভূত করে এই সংস্থা গঠন করা হয়।
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও বাসস।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন