মূল বিষয়বস্তুতে যান

পল্লিকবি জসীমউদ্দীনের বিখ্যাত গাথাকাব্য ‘নক্সীকাঁথার মাঠ’ ইংরেজিতে অনুবাদ করেন কে?

সঠিক উত্তর

M. Millford

সঠিক উত্তর: M. Millford

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জসীমউদ্দীন:
- জসীমউদ্দীনকে পল্লিকবি বলা হয়।
- ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা ( কল্লোল পত্রিকায়) রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।

- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- এমএ পাস করার পর থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী ছিলেন।
- ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।

⇒ তাঁর প্রধান কাব্যগ্রন্থগুলো:
• রাখালী,
• নক্সী কাঁথার মাঠ: গাথাকাব্য, চরিত্র: সাজু ও রুপা;
• সোজন বাদিয়ার ঘাট (গাথাকাব্য),
• মা যে জননী কান্দে,
• বালুচর,
• ধানক্ষেত,
• মাটির কান্না,
• সুচয়নী ইত্যাদি।

- নক্সী কাঁথার মাঠ কবির বিখ্যাত গাথাকাব্য।
- চরিত্র: সাজু ও রুপা।
- এটিকে ইংরেজ কবি E. M. Millford অনুবাদ করেন ‘The Field of the Embroidered Quilt’ নামে।

♠ নাটক:
• পদ্মাপাড়,
• বেদের মেয়ে,
• মধুমালা,
• পল্লীবধূ,
• গ্রামের মায়া।

♠ ভ্রমণকাহিনিগুলো:
• হলদে পরীর দেশ,
• চলে মুসাফির,
• যে দেশে মানুষ বড়।

♠ স্মৃতিকথা:
• যাঁদের দেখেছি,
• ঠাকুর বাড়ির আঙিনায়,
• জীবন কথা।

♠ শিশুতোষ:
• ডালিম কুমার,
• হাসু,
• এক পয়সার বাঁশী।

- বোবা কাহিনী তার রচিত একমাত্র উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র: বছির ও আজহার।
- রঙিলা নায়ের মাঝি তাঁর গানের সংকলন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. B. Yeats
  2. M. Millford সঠিক
  3. Edgar Allan Poe
  4. S. Eliot

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল