মেধাবী
Toggle menu

দুর্নীতির ধারণা সূচক ২০২৩ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ -

সঠিক উত্তর
সোমালিয়া

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

দুর্নীতির ধারণাসূচক ২০২৩:
- দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন, সে সম্পর্কে ধারণা দিতে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা বেশি।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়।
- ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।

২০২৩ সালের জন্য দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনের তথ্য অনুযায়ী,
- সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক।
- দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড।
- তৃতীয় স্থানে নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি সোমালিয়ায়।
- দ্বিতীয় স্থানে আছে সাউথ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা।

উল্লেখ্য,
- তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম।

উৎস: ৩১ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পাকিস্তান
আফগানিস্তান
সোমালিয়া সঠিক
ভেনেজুয়েলা

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড