মূল বিষয়বস্তুতে যান

পৃথিবীর বৃহত্তম দ্বীপ ‘গ্রিনল্যান্ড’ কোন দেশের স্ব-শাসিত অংশ?

সঠিক উত্তর

ডেনমার্ক

সঠিক উত্তর: ডেনমার্ক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গ্রিনল্যান্ড:
- সারা বছর তুষার আবৃত থাকে গ্রীনল্যান্ড।
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম - গ্রীনল্যান্ড।
- দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসেবে শাসন কাজ পরিচালনা করে।
- এর রাজধানী - নুক (Nuuk) এবং ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটার প্রায়।
- দ্বীপটির ৮০% তুষারাবৃত এবং এর জনসংখ্যা মাত্র ৬০ হাজার।
- দ্বীপে মার্কিন মহাকাশ কেন্দ্রের অবস্থান রয়েছে।

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্য:
- ৬০০ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের অংশ থাকা গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
- ২৩ ডিসেম্বর ২০২৪ ট্রাম্প বলেছেন, ‘জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা একান্ত প্রয়োজন।'
- গ্রিনল্যান্ড স্বশাসিত হলেও বৈদেশিক, নিরাপত্তা ও আর্থিক বিষয়ে ডেনমার্কের ওপর নির্ভরশীল।
- ১৮৬০-এর দশকে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন।
- ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১০০ মিলিয়ন ডলারের স্বর্ণ দিয়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন।
- ২০১৯ সালে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, যা কূটনৈতিক উত্তেজনার কারণ হয়।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিক্রিয়া:
- ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফেডেরিকসেন বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না। এটি এর জনগণের।’
- গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেড বলেছেন, ‘আমরা বিক্রয়ের জন্য নই এবং হবও না।’
- তিনি আরও বলেন, ‘স্বাধীনতার জন্য আমাদের জনগণের দীর্ঘ সংগ্রামকে অস্বীকার করা যাবে না।’

পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্য:
- ২১ ডিসেম্বর ট্রাম্প বলেছেন, ‘মাত্রাতিরিক্ত শুল্ক অব্যাহত থাকলে পানামা খাল পুনরায় নিয়ন্ত্রণে নেওয়া হবে।’
- পানামার প্রেসিডেন্ট বলেছেন, ‘খালের প্রতিটি বর্গমিটার আমাদের দেশের অংশ।’
- সম্প্রতি ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন।

তথ্যসূত্র: the guardian newspaper [link] এবং দৈনিক ইত্তেফাক নিউজ। [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কানাডা
  2. ডেনমার্ক সঠিক
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল