মূল বিষয়বস্তুতে যান

'যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই।' - এই বাক্যের যৌগিক রূপ কী হবে?

সঠিক উত্তর

এখানে একজন লোক এসেছিল, সে আমার ভাই।

সঠিক উত্তর: এখানে একজন লোক এসেছিল, সে আমার ভাই।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই।' - এই বাক্যের যৌগিক রূপ হলো: 'এখানে একজন লোক এসেছিল, সে আমার ভাই।'

জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে:
- আশ্রিত খণ্ডবাক্যগুলোকে নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হবে।
- জটিল বা মিশ্র বাক্যের উপযোগী শব্দ প্রয়োগের মাধ্যমে সবকটি খণ্ডবাক্যের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে।
- সাপেক্ষবাচক সর্বনাম বর্জন করে যোজক পদ ব্যবহারের মাধ্যম স্বাধীন বাক্যগুলোকে যুক্ত করতে হয়।

• কতিপয় উদাহরণ:

জটিল: যে রক্ষক সেই ভক্ষক।
যৌগিক: সেই রক্ষক, অথচ সেই ভক্ষক।

জটিল: যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম কর।
যৌগিক: পরিশ্রম কর এবং সাফল্য লাভ কর।

জটিল: তার টাকা আছে বলে সে গর্বিত।
যৌগিক: তার টাকা আছে, সেজন্য সে অত্যন্ত গর্বিত।

জটিল: যদিও তিনি দরিদ্র তথাপি সৎ।
যৌগিক: তিনি দরিদ্র, কিন্তু সৎ।

জটিল: যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই।
যৌগিক: এখানে একজন লোক এসেছিল, সে আমার ভাই।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এখানে একজন লোক এসেছিল, সে আমার ভাই। সঠিক
  2. এখানে যিনি এসেছিল, তিনি আমার ভাই।
  3. এখানে যারা এসেছিল, সে আমার ভাই।
  4. এখানে আমার ভাই এসেছিলেন।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল