এ বছর শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের নাগরিক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভেনিজুয়েলা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভেনিজুয়েলা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো:
- ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
- তিনি ভেনেজুয়েলার নাগরিক।
- তিনি ভেনেজুয়েলার একজন বিশিষ্ট বিরোধীদলীয় রাজনীতিবিদ, অ্যাক্টিভিস্ট এবং গণতন্ত্রের জন্য লড়াই করা নেত্রী।
- ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার জন্য দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
• মারিয়া কোরিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন।
- ১৯৯২ সালে মারিয়া অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। ২০১০ সালে বিরোধীদলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া। ২০১৪ সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন।
- মাচাদো ভেনেজুয়েলায় উদার অর্থনৈতিক সংস্কারের প্রবক্তা। তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘পিডিভিএসএ’-সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণে পক্ষপাতী। এ ছাড়া দেশের সবচেয়ে দরিদ্র নাগরিকদের জন্য কল্যাণমূলক কর্মসূচি চালুরও বড় সমর্থক তিনি।
- মারিয়া নিজের কর্মজীবনকে ‘মুক্তি ও ঐক্যের’ সামগ্রিক সংগ্রাম বলতে ভালোবাসেন। অর্থনৈতিক সংকট ও সামাজিক অবক্ষয়ের মুখে থাকা ভেনেজুয়েলার মানুষের মধ্যে আশা জাগিয়ে রাখাকে নিজের জীবনের প্রধান দায়িত্ব বলে মনে করেন মাচাদো।
উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) BBC.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন