মেধাবী
Toggle menu

"মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ" - এই মতটি কোন ব্যক্তির?

সঠিক উত্তর
ফ্রাঙ্কেল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ফ্রাঙ্কেলের মতে মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।

মূল্যবোধ:
- মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ ও কর্মপরিকল্পনা পরিচালনার জন্য ব্যবহৃত নীতির সমষ্টি এবং মানদণ্ড।
- এটি কিছু নির্দিষ্ট মনোভাবের সমষ্টি, যা মানুষের মধ্যে দৃঢ় বিশ্বাস হিসেবে গড়ে ওঠে এবং সময়ের সঙ্গে স্থায়ী হয়ে থাকে।
- সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা ও আদর্শের বিকাশ যে শিক্ষার মাধ্যমে ঘটে, সেটিই মূল্যবোধ শিক্ষা।
- মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি এবং এর মাধ্যমে সমাজে ন্যায় ও সমতার ভিত্তি স্থাপিত হয়।
- এটি মানুষের আচরণ বিচার করার সামাজিক মাপকাঠি হিসেবে কাজ করে, যা সাধারণভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হয়।
- একটি দেশের সামাজিক, রাজনৈতিক, ও অর্থনৈতিক উন্নতির পরিমাপেও মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

→ সমাজ বিজ্ঞানী উইলিয়াম এর মতে, "মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড।"
→ ফ্রাঙ্কেল মূল্যবোধ সম্পর্কে বলেন, "মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।"
→ মেরিল এর মতে, "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে।"
→ শেফার মূল্যবোধ সম্পর্কে বলেন, "ভালো-মন্দ, ঠিক-বেঠিক এবং আকাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ।"

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মেরিল
শেফার
ফ্রাঙ্কেল সঠিক
উইলিয়াম

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড