কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস
সঠিক উত্তর
সঠিক উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ এর অর্থ 'দুই নদীর মধ্যবর্তী অঞ্চল'। এই সভ্যতাটি টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর উর্বর উপত্যকায় বিকশিত হয়েছিল।
মেসোপটেমীয় সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম - মেসোপটেমীয় সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে “মেসোপটেমীয় সভ্যতা” বলা হয়।
মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ঠ্য:
- মেসোপটেমিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে পরিচিত।
- মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো "দুই নদীর মধ্যবর্তী ভূমি"।
- এই সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকায় গড়ে উঠেছিল, এটা বর্তমানে ইরাকের সীমানার মধ্যে অবস্থিত।
- মেসোপটেমিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল: উত্তর অংশ এবং দক্ষিণ অংশ।
- মেসোপটেমিয়ার জনগণ বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল এবং এই সভ্যতা বিশেষত তার ধর্ম, সাহিত্য, বিজ্ঞান ও আইনের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ।
সূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন