মূল বিষয়বস্তুতে যান

পুরুষবাচক শব্দের শেষে 'তা' থাকলে স্ত্রীবাচক শব্দে সাধারণত কী বসে?

সঠিক উত্তর

ত্রী

সঠিক উত্তর: ত্রী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পুরুষবাচক শব্দের শেষে 'তা' থাকলে স্ত্রীবাচক শব্দে সাধারণত ত্রী বসে।
------
• স্ত্রীবাচক শব্দ:
- যেসব পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে 'ত্রী' হয়।
- যেমন-
- নেতা-নেত্রী,
- কর্তা-কর্ত্রী,
- শ্রোতা-শ্রোত্রী,
- ধাতা-ধাত্রী।
-------
উল্লেখ্য,
- পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।
- যথা:
- সৎ-সতী,
- মহৎ-মহতী,
- গুণবান-গুণবতী,
- রূপবান-রূপবতী,
- শ্রীমান-শ্রীমতী,
- বুদ্ধিমান-বুদ্ধিমতী,
- গরীয়ান-গরিয়সী।

- কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
- যেমন-
- সম্রাট-সম্রাজ্ঞী,
- রাজা-রানি,
- যুবক-যুবতী,
- নর-নারী,
- বন্ধু-বান্ধবী,
- দেবর-জা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মতি
  2. ঈয়সী
  3. ত্রী সঠিক
  4. বিশেষ নিয়মে গঠিত হয়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল