মেধাবী
Toggle menu

আরব লীগের ৩৪তম বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

সঠিক উত্তর
ইরাক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আরব লীগের ৩৪তম বার্ষিক শীর্ষ সম্মেলন:
- আরব লীগের ৩৪তম শীর্ষ সম্মেলন ১৭ মে, ২০২৫ তারিখে ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে যোগ দেন ২২টি দেশের শীর্ষ নেতারা।
- ইরাকের রাষ্ট্রপতি আব্দুল লতিফ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করেন।
- সম্মেলনে প্রকাশিত 'বাগদাদ ঘোষণাপত্রে' গাজা-যুদ্ধ ও বেসামরিক জনগণের দুর্ভোগ বাড়িয়ে তোলা সকল শত্রুতামূলক কর্মকাণ্ডের অবসানের আহ্বান জানানো হয়েছে।

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুলাই, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

জর্ডান
ওমান
সৌদি আরব
ইরাক সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড