'সে আনন্দসাগরে ভাসছে।' - নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অধিকরণ কারক
সঠিক উত্তর
সঠিক উত্তর: অধিকরণ কারক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'সে আনন্দসাগরে ভাসছে।' - অধিকরণ কারকের উদাহরণ।
• অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোনো বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক।
যেমন:
- আধার (স্থান): আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।
অধিকরণ কারক প্রধানত তিন প্রকারের হয়।
১. কালাধিকরণ,
২. আধারাধিকরণ ও
৩. ভাবাধিকরণ।
• কালাধিকরণ:
- যে অধিকরণে ক্রিয়ার কাল বোঝায় তাকে কালাধিকরণ বলে।
যেমন:
- বসন্তে ফুল ফোটে।
- কাল সকালে এসো।
• আধারাধিকরণ:
- যে অধিকরণে ক্রিয়ার আধার বা স্থান বোঝায় তাকে আধারাধিকরণ বলে।
যেমন:
- পুকুরে মাছ আছে।
- তুমি এ পথে যেয়ো।
• ভাবাধিকরণ:
- আধিকরণ কারকে ভাবের অভিব্যক্তি প্রকাশ পেলে তাকে ভাবাধিকরণ বলে।
যেমন:
- সে আনন্দসাগরে ভাসছে।
- কান্নায় বেদনা কমে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন