মূল বিষয়বস্তুতে যান

নিম্নশ্রেণির উদ্ভিদে কোন প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন ঘটে?

সঠিক উত্তর

স্পোর বা রেণুর মাধ্যমে

সঠিক উত্তর: স্পোর বা রেণুর মাধ্যমে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অযৌন জনন:
- দুটি গ্যামিটের মিলন ছাড়া অন্য উপায়েও জনন হতে পারে।
- পুংগ্যামিট ও স্ত্রী গ্যামিটের মিলন ছাড়া উদ্ভিদে যে প্রজনন ঘটে তাকে অযৌন জনন বলে।
- অযৌন জনন বিভিন্নভাবে হতে পারে।
যথা -
১। দ্বিভাজন প্রক্রিয়া:
- ব্যাকটেরিয়া ও কয়েক প্রকার এককোষী শৈবালের ক্ষেত্রে মাতৃকোষটি সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে।
- প্রতিটি অপত্য কোষ বৃদ্ধি পেয়ে পুর্ণাঙ্গ কোষে পরিণত হয়।

২। কুঁড়ি বা বাড (Bud) উৎপাদনের মাধ্যমে:
- এককোষী ছত্রাকের মাতৃকোষ হতে এক বা একাধিক কুঁড়ি বা বাড় উৎপন্ন হয়।
- কুঁড়িগুলো মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য কোষে পরিণত হয়।

৩। অযৌন রেণু বা স্পোর সৃষ্টির মাধ্যমে:
- নিম্নশ্রেণির উদ্ভিদে স্পোর বা রেণুর মাধ্যমে অযৌন জনন ঘটে
যেমন- শৈবাল, ছত্রাক, মস, ফার্ণ ইত্যাদি।
- কিছু কিছু শৈবালে চলরেণু বা জুস্পোর (Zoospore) সৃষ্টির মাধমে মাতৃ উদ্ভিদের অনুরূপ উদ্ভিদ সৃষ্টি হয়।
যেমন- Trentepohlia, Oedogonium, Vaucheria, Chaetophora, Ulothrix ইত্যাদি।

৪। খণ্ডায়নের মাধ্যমে:
- কিছু কিছু সূত্রাকর শৈবাল স্রোত বা আঘাতজনিত কারণে অনেকগুলো খণ্ডে বিভক্ত হয়।
- পরে প্রতিটি খণ্ড বিভাজনের মাধ্যমে অপত্য উদ্ভিদদেহে পরিণত হয়।
উদাহরণ- Spirogyra, Oscillatoria ইত্যাদি শৈবাল।

৫। দেহ অঙ্গের মাধ্যমে:
- দেহ অঙ্গের মাধ্যমেও অযৌন জনন ঘটে।
- এ ধরনের অযৌন জননকে অঙ্গজ জননও বলা হয়।
- এটা আবার দু'ভাবে হয়। যথা -
(ক) স্বাভাবিক অঙ্গজ জনন এবং
(খ) কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দেহ অঙ্গের মাধ্যমে
  2. খণ্ডায়নের মাধ্যমে
  3. স্পোর বা রেণুর মাধ্যমে সঠিক
  4. কুঁড়ি বা বাড উৎপাদনের মাধ্যমে

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল