মূল বিষয়বস্তুতে যান

'ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।' - বাক্যে 'ওগো' কোন ধরনের অব্যয়?

সঠিক উত্তর

অনন্বয়ী

সঠিক উত্তর: অনন্বয়ী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ


→ 'ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।' - বাক্যে 'ওগো' অনন্বয়ী অব্যয়।

• অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
যেমন:
- মরি মরি,
- আলবত,
- ওগো,
- নিশ্চয়ই,
- উঃ,
- ছি ছি,
- পাছে,
- কী আপদ ইত্যাদি।

• বাক্যে ব্যবহার
:
- 'ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।' (সম্বোধন অর্থে)
- মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! (উচ্ছ্বাস প্রকাশে)
- 'সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।' (সম্ভাবনা অর্থে)
- আজ আমি আলবত যাবো। (সম্মতি অর্থে)

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সমুচ্চয়ী
  2. অনুসর্গ
  3. অনন্বয়ী সঠিক
  4. অনুকার

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল