মেধাবী
Toggle menu

কোনটি জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয়?

সঠিক উত্তর
ইউনেস্কো (UNESCO)

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।

- জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
১.জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
৩.অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
৪.আন্তর্জাতিক আদালত (ICJ),
৫.অছি পরিষদ (Trusteeship Council) ও
৬.সেক্রেটারিয়েট।

- সবগুলোই ১৯৪৫ সালে গঠিত।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক বিশেষায়িত সংস্থা।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC)
আন্তর্জাতিক আদালত (ICJ)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)
ইউনেস্কো (UNESCO) সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড