আরব-ইসরাইল যুদ্ধ: - মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
১ম আরব-ইসরাইল যুদ্ধ: - এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৮ সালে। - ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়। - এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।
২য় আরব-ইসরাইল যুদ্ধ: - এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
৩য় আরব ইসরাইল যুদ্ধ: - সংঘটিত হয় ১৯৬৭ সালে। - ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল। - এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ: - সংঘটিত হয় ১৯৭৩ সালে। - Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ। - ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। - মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে। - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে। - ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।