সম্প্রতি, কোন দেশে বিরল 'মিডনাইট সান' বা মধ্যরাতের সূর্যের সময় শুরু হয়েছে? [মে,২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: যুক্তরাষ্ট্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উতকিয়াগভিকে শুরু হয়েছে বিরল ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের সময়।
- শহরটিতে ১০ মে ২০২৬ তারিখ স্থানীয় সময় ভোর ২টা ৫৭ মিনিটে সূর্য ওঠার পর টানা ৮৪ দিন আর অস্ত যাবে না।
- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ২ আগস্ট ২০২৬ পর্যন্ত আকাশে সূর্য দৃশ্যমান থাকবে।
- আলাস্কার আর্কটিক মহাসাগর-সংলগ্ন এই শহরটি আগে ব্যারো নামেও পরিচিত ছিল।
- পৃথিবীর অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে গ্রীষ্মকাল ঘিরে এ অঞ্চলে এমন ঘটনা ঘটে, যাকে বলা হয় ‘মিডনাইট সান’।
• বিশেষজ্ঞদের মতে, জুনের শেষ দিকে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে।
- ফলে পৃথিবী নিজের অক্ষে ঘুরলেও সূর্য দিগন্তের নিচে নামে না। আর্কটিক সার্কেলের ভেতরের অঞ্চলগুলোতে এ ঘটনা দেখা যায়।
উৎস: সমকাল পত্রিকা।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন