কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুলতানি আমলে
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুলতানি আমলে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সোনারগাঁও:
- সোনারগাঁও প্রধানত সুলতানী আমলে (বিশেষ করে ফখরুদ্দিন মুবারক শাহ ও গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে) বাংলার রাজধানী ছিল। পরবর্তীতে মোঘল আমলে ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত এটি পূর্ববঙ্গের একটি প্রধান প্রশাসনিক কেন্দ্র ও ঈশা খাঁ ও তাঁর বংশধরদের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়।
• সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জনপদ এবং বাংলার প্রাচীন রাজধানী। আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ফখরুদ্দীন মুবারক শাহ বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা। তাঁর প্রতিষ্ঠা করা বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের রাজধানী হয় সোনারগাঁও। ইতিহাসবিদরা বলেন, এটাই সোনারগাঁ-এর সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানাম।
উৎস: i) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন