মেধাবী
Toggle menu

জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদ সদস্য রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার প্রদান করে?

সঠিক উত্তর
৫১ নং অনুচ্ছেদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতিসংঘ সনদের সদস্য রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার:
- সনদের ৫১ অনুচ্ছেদ মোতাবেক যদি কোনো সদস্যরাষ্ট্র আক্রান্ত হয়, তবে নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তি বজায় রাখা বা পুনপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণের পূর্বে ঐ রাষ্ট্র আত্মরক্ষার জন্য একক বা যৌথভাবে সংগঠিত হওয়ার পদক্ষেপ নিতে পারে।
- সম্প্রতি এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, 'একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুবিধাজনক সময়ে এই আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার জন্মগত অধিকার রয়েছে ইরানের।'
অর্থাৎ উক্ত ৫১ নং অনুচ্ছেদ মোতাবেক ইসরায়েলে ইরানের হামলা তার ( ইরানের) আত্মরক্ষার অধিকার প্রয়োগ।

উল্লেখ্য,
- জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ আত্মরক্ষার অধিকার নিয়ে আলোচনা করে।
- এতে বলা হয়েছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ওপর যদি সশস্ত্র হামলা হয়, তাহলে দেশটি নিরাপত্তা পরিষদের কার্যক্রম না আসা পর্যন্ত স্বতঃসিদ্ধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে।
- তবে এ ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রগুলোকে অবিলম্বে নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।
- এই অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং এটি জাতিসংঘের সদস্য দেশগুলোর আত্মরক্ষার অধিকার নিশ্চিত করে।

[ Article 51 of United Nations Charter:- Nothing in the present Charter shall impair the inherent right of individual or collective self-defence if an armed attack occurs against a Member of the United Nations, until the Security Council has taken measures necessary to maintain international peace and security. Measures taken by Members in the exercise of this right of self-defence shall be immediately reported to the Security Council and shall not in any way affect the authority and responsibility of the Security Council under the present Charter to take at any time such action as it deems necessary in order to maintain or restore international peace and security.]

তথ্যসূত্র: জাতিসংঘ সনদ ও ডেইলি স্টার বাংলা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৪৫ নং অনুচ্ছেদ
৫১ নং অনুচ্ছেদ সঠিক
৫৫ নং অনুচ্ছেদ
৫৪ নং অনুচ্ছেদ

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড