নিচের কোনটি বাংলাদেশের নৃগোষ্ঠী নয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মাওরি
সঠিক উত্তর
সঠিক উত্তর: মাওরি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্ষুদ্র নৃগোষ্ঠী:
- মাওরিরা বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠী নয়।
- তারা নিউজিল্যান্ডের আদিবাসী বা নৃগোষ্ঠী।
- তারা প্রায় ১৩২০–১৩৫০ সালের মধ্যে পূর্ব পলিনেশিয়ার দ্বীপ থেকে নৌকা যোগে নিউজিল্যান্ডে আসে।
- এরপর থেকে তারা নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বসবাস শুরু করে।
- বর্তমানে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মাওরি।
- মাওরিদের নিজস্ব সংস্কৃতি আছে।
- তাদের নিজস্ব একটি বৈশিষ্ট্য হলো ট্যাটু।
- মাওরি ভাষায় এই ট্যাটুকে “তামোকে” বলা হয়।
- এই ট্যাটু তাদের শারীরিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ।
- যুদ্ধের সময় প্রতিপক্ষকে ভয় দেখাতে এবং শক্তি প্রদর্শন করতে মাওরিরা তাদের হাকা নাচ যুদ্ধ নৃত্য হিসেবে ব্যবহার করে ।
অন্যদিকে,
• লুসাই:
- লুসাই হলো একটি ছোট নৃগোষ্ঠী।
- তারা মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে।
- তাদের প্রধান আবাসস্থল হলো- রাঙামাটি ও বান্দরবান।
• কোচ:
- কোচ নৃগোষ্ঠী হলো বাংলাদেশের একটি প্রাচীন ক্ষুদ্র জনগোষ্ঠী।
- তারা মূলত কোচবিহার অঞ্চল থেকে এসে ময়মনসিংহ জেলায় স্থায়ীভাবে বসতি গড়ে তোলে।
- বর্তমানে কোচ নৃগোষ্ঠী শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলায় বসবাস করছে।
• চাক:
- চাক হলো বাংলাদেশের একটি ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী।
- তারা মূলত পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলাতে বসবাস করে।
- তাদের প্রধান আবাসস্থল হলো- নাইক্ষ্যংছড়ি থানার বাইশারি, নাইক্ষ্যংছড়ি, কামিছড়া, ক্রোক্ষং, বাকখালি, আলেখ্যং, ক্রোয়াংঝিড়ি এবং ডুছড়ি এলাকা।
উৎস: Britannica ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন