মূল বিষয়বস্তুতে যান

‘বয়োজ্যেষ্ঠ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

সঠিক উত্তর

বয়ঃ + জ্যেষ্ঠ

সঠিক উত্তর: বয়ঃ + জ্যেষ্ঠ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বিসর্গ সন্ধি:
- পূর্বপদের শেষে যদি অঃ (=অস্) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ, ব/ভ) থাকে, কিংবা অন্তঃস্থ বর্ণ (য/র/ল/ব) অথবা হ থাকে তবে সন্ধির ফলে অঃ রূপান্তরিত হয়ে ও-ধ্বনি হয় এবং পূর্ববর্গে যুক্ত হয়।
- কিন্তু পূর্বপদের শেষে যদি অঃ (=অস্) থাকে এবং পরপদের প্রথমে যদি অ থাকে তবে অঃ রূপান্তরিত হয়ে ও হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের অ-ধ্বনি লোপ পায়।
- যেমন-
- অঃ + জ = ও + জ
- বয়ঃ + জ্যেষ্ঠ = বয়োজ্যেষ্ঠ।
------------------------------------
- এই নিয়মে সূত্রের ব্যাখ্যা ও সন্ধিজাত শব্দগঠন:
- অঃ + গ = ও + গ
- অধঃ + গতি = অধোগতি, মনঃ + গত = মনোগত।

- অঃ + দ = ও + দ
- শিরঃ + দেশ = শিরোদেশ।

- অঃ + ধ = ও + ধ
তিরঃ + ধান = তিরোধান,
- শিরঃ + ধার্য = শিরোধার্য।

- অঃ + ন = ও + ন
- মনঃ + নয়ন = মনোনয়ন,
- মনঃ + নীত = মনোনীত।

- অঃ + ব = ও + ব
অধঃ + বদন = অধোবদন,
- সরঃ + বর = সরোবর।

- অঃ + ভ = ও + ভ
- অকুতঃ + ভয় = অকুতোভয়।

- অঃ + ম = ও + ম
- ইতঃ + মধ্যে = ইতোমধ্যে,
- সদ্যঃ + মুক্ত = সদ্যোমুক্ত।

- অঃ + য = ও + য
- মনঃ + যোগ = মনোযোগ।

- অঃ + র = ও + র
- মনঃ + রম = মনোরম,
- শিরঃ + রত্ন = শিরোরত্ন।

- অঃ + ল = ও + ল
- যশঃ + লাব = যশোলাভ,
- যশঃ + লিপ্সা = যশোলিপ্সা।

- অঃ + হ = ও + হ
- পুরঃ + হিত = পুরোহিত, মনঃ + হর = মনোহর।

- অঃ + অ = ও
- ততঃ + অধিক = ততোধিক,
- বয়ঃ + অধিক = বয়োধিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বয়ঃ + জ্যেষ্ঠ সঠিক
  2. বয়ো + জ্যেষ্ঠ
  3. বয় + জ্যেষ্ঠ
  4. বয়স + জ্যেষ্ঠ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল