প্রশ্ন: কোন চাকাটির একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে সবচেয়ে কম সময় লাগবে?
সমাধান:• উল্লিখিত চাকা সমূহের মধ্যে সবচেয়ে ছোট চাকা B এবং E, তাই B এবং E সবচেয়ে দ্রুত গতিতে ঘুরবে। A ও D চাকা দুইটি সবচেয়ে বড় হওয়ায় A ও D চাকা দুইটি সবচেয়ে ধীর গতিতে ঘুরবে। অর্থাৎ, B ও E চাকা দুইটির একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হতে সবচেয়ে কম সময় লাগবে। অপশনে B নেই, সুতরাং সঠিক উত্তর হবে E.
- পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
- আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
- সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে।
- আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।