ট্রাফালগার স্কয়ার যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। ১৮০৫ সালে ফ্রান্স ও স্পেনের বিরুদ্ধে ব্রিটেনের ট্রাফালগার যুদ্ধ জয় ও যুদ্ধের সেনাপতি অ্যাডমিরাল নেলসনের প্রতি সম্মান জানিয়ে ট্রাফালগার স্কয়ার নির্মাণ করা হয়। ১৮২০-৪০ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে এটি নির্মিত হয়। (সূত্রঃ ব্রিটানিকা)