উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩: - উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ। - ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। - মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়। - একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়। - ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়। - ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। - ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ। - রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে। - ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
উল্লেখ্য, - ২০২২ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লোস আলকারাজ। - এতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড গড়েন আলকারাজ।