ক্যাম্প ডেভিড চুক্তি: - ক্যাম্প ডেভিড মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশকালিন স্থান। - এই স্থানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপস্থিতিতে ও তার মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেগিনের মধ্যে ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা ইতিহাসে ক্যাম্প ডেভিড চুক্তি নামে খ্যাত। - এই চুক্তির ফলে সিনাই এলাকা, যা ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নিয়েছিল মিশর ফিরে পেয়েছিল। - গাজা ও জর্ডান নদীর পশ্চিমে তীরে ৫ বছরের মধ্যে স্বায়ত্তশাসন দেয়া হয়। - এই চুক্তিতে গোলান উপত্যকা (যা ইসরাইল দখল করে নিয়েছিল) সিরিয়ার কাছে ফিরিয়ে দেয়ার ব্যাপারে কোনো সমঝোতা হয় নি ৷ - ক্যাম্প ডেভিড চুক্তির কারণে মিসরের সাথে ইসরাইলের সম্পর্কের উন্নতি হয়েছিল বটে, কিন্তু আনোয়ার সাদাতকে প্রাণ দিতে হয়েছিল। - অনেক আরব দেশই এই চুক্তিকে সমর্থন করেনি।
তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।