আহমেদাবাদ বিমান দুর্ঘটনা:- ১২ জুন, ২০২৫ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে।
- বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
- আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদের মেঘানিনগর এলাকার বি. জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয়।
- বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৪১ জন নিহত হন এবং মাত্র একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।
- এই দুর্ঘটনাটি ভারতের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
- প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ইঞ্জিনের শক্তি হ্রাস এবং কারিগরি ত্রুটির সম্ভাবনার কথা বলা হচ্ছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[LINK]