এই প্রশ্নের সঠিক উত্তর ২৩ মার্চ ১৯৭২। টাইপের ভুলে সব অপশনে ১৯৭১ সাল লেখা। তারিখ দেখে এটার সঠিক উত্তর Predict করা যাচ্ছে; তাই উত্তর বাতিল করা হচ্ছে না। -------------------------- বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ২২শে মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। - ২৩শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। - এর ধারাবাহিকতায় ১০ এপ্রিল ১৯৭২ বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। - এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ। - প্রথম অধিবেশনে ১০ ও ১১ এপ্রিল মোট দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। - ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে।