আলালের ঘরের দুলাল: - প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'। - আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়। - উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন। - ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়। - পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে। - উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা। - এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।
প্যারীচাঁদ মিত্র: - ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম। - তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী। - তাঁর সাহিত্যিক ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর'। - ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন। - বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র। - তিনি ২৩শে নভেম্বর, ১৮৮৩ সালে মৃত্যবরণ করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: - মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, - রামারঞ্জিকা, - কৃষিপাঠ, - যৎকিঞ্চিৎ, - অভেদী, - আধ্যাত্মিকা, - গীতাঙ্কুর, - ডেভিড হেয়ারের জীবনচরিত এবং - বামাতোষিণী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।