এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়।
কোয়াশিওরকর (Kwashiorkor) শিশুদের প্রোটিন ঘাটতিজনিত এক রোগ। বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পরে সাধারণত এ রোগ দেখা দেয়।
কোয়াশিয়রকর রোগের লক্ষণঃ
১. দৈহিক বৃদ্ধি ব্যহত হয়।
২. সমস্ত শরীর বিশেষতঃ হাত,পা এবং মুখমন্ডলে পানি বা রস জমা হয়ে ফুলে যায়, মুখমন্ডল দেখতে গোলাকার এবং ফ্যাকাশে দেখায়।
৩. মাথায় চুল খুব পাতলা ও বাদামী হয়ে যায় এবং চুল উঠে যায়।
৪. মাংশ পেশী শুকিয়ে ওজন কমে যায়।
৫. শিশুর মানসিক বৈকল্য দেখা দেয়, শিশু সর্বদাই বিসন্ন, নিস্পৃহ এবং উদাসীন থাকে, কোন কিছুতেই তার আগ্রহ থাকে না বরং বিরক্ত হয়।
৬. রক্তস্বল্পতা দেখা দেয়।
৭. প্রায়ই ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় এবং মলে খুব দুর্গন্ধ হয়।
সূত্র: সাধারণ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি
প্রোটিন ও আমিষ একই জিনিষ। অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড